যশোরের অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবার এবং অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে এককালীন ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অবসরপ্রাপ্ত ট্রাকচালক সৈয়দ সিরাজুল ইসলামের হাতে চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি মৃত সদস্য শেখ আক্তার হোসেন, আবজাল শেখ, ওমর হাওলাদার মনি, রেজওয়ান খান বাবু, শাহ আলম ও কুতুব ড্রাইভারের পরিবারের সদস্যদের হাতে এককালীন ভাতার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন রবি, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্যা, কোষাধ্যক্ষ আবুল কালাম আকনসহ ইউনিয়নের অন্য নেতারা।

