যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মরহুম সাংবাদিক আসলাম হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার গুয়াখোলা এলাকার বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গুলিগুলো মরহুম আসলাম হোসেনের নামে লাইসেন্সকৃত অস্ত্রের। তার মৃত্যুর পর কন্যা রিশতিয়া ফারজানা লিম্পা লাইসেন্সকৃত একটি শটগান ও একটি পিস্তল অভয়নগর থানায় জমা দেন। গত সোমবার বাড়ির মালামাল গোছানোর সময় ফার্নিচারের একটি ড্রয়ারের ভেতর গুলিগুলো দেখতে পান লিম্পা। গুলির মধ্যেÍ অব্যবহৃত শটগানের গুলি ৩০ রাউন্ড, ব্যবহৃত শটগানের গুলির খোসা ১৭টি, অব্যবহৃত পিস্তলের গুলি ২৬ রাউন্ড, ব্যবহৃত পিস্তলের গুলির খোসা ১১টি, শটগানের গুলির ভেতরের বল ৫টি, পিস্তলের বুলেটের মাথা ৫টি এবং একটি অকেজো গুলি। পরে তিনি স্বেচ্ছায় সেগুলো অভয়নগর থানায় হস্তান্তর করেন।

