নাটোরের সিংড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ ছাড়া, সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সড়ক দুর্ঘটনা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, অপরাধমূলক কর্মকা- দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।

