× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:০৯ এএম

শিক্ষক সাসপেন্ড

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৭:০৯ এএম

শিক্ষক সাসপেন্ড

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন ও প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমানকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রিজেন্ট বোর্ড সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় পোস্ট অফিস থেকে বিশ^বিদ্যালয়ের এক কর্মকর্তার নাম ব্যবহার করে তথ্য পাঠানোর ঘটনার সত্যতা পাওয়ায় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ অনুযায়ী ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সংগ্রহ ও পাচারের ঘটনায় প্রকৌশলী মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!