× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২০ এএম

ডাকাতিতে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২০ এএম

ডাকাতিতে ব্যর্থ হয়ে মা-মেয়েকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ডাকাতি করতে ব্যর্থ হয়ে এক স্কুলশিক্ষীকা মা ও তার মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত স্কুলশিক্ষক হোসনে আরা বেগম জানান, গভীর রাতে ঘরের ভেতরে শব্দ শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ঘরের ভেতরে দুইজন অজ্ঞাত ব্যক্তি দেখতে পান। তাদের দেখে তিনি চিৎকার শুরু করলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার কন্যা তাবিয়াকে (১৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর জখম করে। এক পর্যায়ে মা-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!