রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পানবরজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক সেলিম শেখ (৪৩)।
গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক সেলিম দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার রাতে উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের রঘুনাথপুর (উত্তরপাড়া) এলাকায় আফজালের বাড়ির পাশের বিলে অবস্থিত তার ১৫ শতক জমির পানবরজ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে পানবরজের চারপাশের টানার দড়িসহ সব দড়ি কেটে দেওয়ায় পুরো পানবরজটি মাটিতে পড়ে যায়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ফারুক শেখ তার পানবরজে যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে ভুক্তভোগী কৃষক সেমিলকে জানালে ঘটনাস্থলে গিয়ে পানবরজ ভাঙচুরের দৃশ্য দেখেন।

