× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৪ এএম

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে এক নারী নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:২৪ এএম

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে  আগুনে এক নারী নিহত

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকা-ে সোনা বানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত ৪০টি শেড (ঝুপড়িঘর) পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা বাসিন্দা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ও ই-১৪ ব্লকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

ক্যাম্প সূত্রে জানা যায়, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগি¦দিক ছুটোছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বানু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই-১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকা-ের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকা-ে প্রায় ৪০টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!