ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা অর্থদ- এবং একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকায় অবস্থিত মেসার্স মদিনা ব্রিকস, মারিয়াম ব্রিকস, মেসার্স ফারুক ব্রিকস, সাজেদা ব্রিকস সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় এমএফবি ব্রিকসে অভিযান চালানো হয়। এর মধ্যে চারটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা অর্থদ-ের পাশাপাশি ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সব মিলিয়ে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

