ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিবস পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০১:৫৪ এএম

খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। সভায় বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য দেন- ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।