ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘাটাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১১:৫০ এএম
যুবদল কর্মী মিন্টু খান (৪৫)। ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর বুধবার রাত ১টায় উপজেলার কাউনটার বিল থেকে যুবদল কর্মী মিন্টু খানের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। মিন্টু উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী।

তিনি গত রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, বুধবার গভীর রাতে মিন্টু খানের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রাতেই সন্দেহজনক পাঁচজনকে গ্রেপ্তার করে থানাহাজতে আনা হয়েছে। উল্লেখ্য, ঘাটাইলের পাহাড়ি এলাকায় বিএনপি নেতা মজিদ মাস্টার এক নামেই পরিচিত।