ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কালাই পৌরসভার ৬নং ওয়ার্ডের কালিমোহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় জোবায়ের। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পর শিশুটির মরদেহ নিজ বাড়িতে রাখা হয়েছে।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ও একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকতে অনুরোধ করেছে কালাই থানার ওসি।