ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাল খনন উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:৪৬ এএম

ফরিদপুরে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর কাটাখাল ব্রিজ থেকে ভুবনেশ্বর নদী অভিমুখী খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি একই উপজেলার লোহারটেক ব্রিজ হইতে শ্রীরামদি বাজার পর্যন্ত খালের পুনঃখননের উদ্বোধন করেন।  এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরীফ সোহান, সহকারী কর্মকর্তা (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা লিটন রায়, সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুল জামান বদুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি নির্বাচনের আগে ইশতেহারে যে ঘোষণা দিয়েছিলেন সেই ইশতেহার অনুযায়ী একের পর এক ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার গঠনের পর থেকে ১৮০ দিনের যে কর্মসূচির ঘোষণা রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি শুরু হলো।