× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৪১ এএম

সুন্দরবনে তিন বনজীবীকে অপহরণ, মুক্তিপণ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৪১ এএম

সুন্দরবনে তিন বনজীবীকে  অপহরণ, মুক্তিপণ দাবি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুদের তৎপরতা। মুক্তিপণের দাবিতে তিন বনজীবীকে অপহরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরাগ্রামের এক জেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিসসংলগ্ন বাদুড়ঝুলি খালে মাছ ধরছিলেন। এসময় অস্ত্রধারী দস্যুরা হঠাৎ সেখানে হানা দিয়ে তাকে জিম্মি করে নিয়ে যায়। একই সময় ওই এলাকা থেকে আরও দুই জেলেকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন লোকালয়ে ফিরে আসা জেলেরা।

অপহৃত জেলেদের সহকর্মীদের অভিযোগ, ঘটনার পরপর দস্যুরা জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতিজনের জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় অপহৃতদের পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তাদের জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া ধরতে গেলে প্রায়ই দস্যুদের মুখোমুখি হতে হচ্ছে। অপহরণ ও মুক্তিপণের ঘটনা বাড়তে থাকায় জীবিকার তাগিদে বনে যেতে ভয় পাচ্ছেন অনেকে।

এ বিষয়ে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের মতে, সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে কার্যকর অভিযান না চালালে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। উপকূলীয় এলাকাবাসী দ্রুত দস্যুদের গ্রেপ্তার এবং অপহৃত জেলেদের নিরাপদে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!