× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৮ এএম

আন্ধার মানিক নদীর ভাঙন রোধে তালতলীতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৮ এএম

আন্ধার মানিক নদীর ভাঙন রোধে  তালতলীতে মানববন্ধন

বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া এলাকায় আন্ধার মানিক নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নদীতীরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়দের ভাষ্য, আন্ধার মানিক নদীর তীব্র ভাঙনের কারণে বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে হুমকির মুখে পড়েছে। বিশেষ করে কাজির খাল স্লুইসগেট থেকে নিউপাড়া স্লুইসগেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নদীতীর মারাত্মক ভাঙনের কবলে রয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর নদীভাঙনের কারণে হাজার হাজার পরিবার তাদের বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। চুরি বা অগ্নিকা-ে কিছু না কিছু অবশিষ্ট থাকে, কিন্তু নদীভাঙন সবকিছু গ্রাস করে নেয়Ñ বসতভিটা, ফসলি জমি, জীবন-জীবিকা সবই বিলীন হয়ে যায়।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হুমায়ুন আহমেদ, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ইমরান হোসেন ফোরকান, বর্তমান ইউপি সদস্য মো. আনোয়ার খান, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, সমাজসেবক আলাউদ্দিন মোল্লা এবং সাংবাদিক হাইরাজ মাঝি।

বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকায় নদীভাঙন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে হাজারো পরিবার, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ এবং নদী ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। তারা সতর্ক করে বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

স্থানীয়দের মতে, স্থায়ী সমাধানের জন্য দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না হলে হাজারো মানুষ বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!