সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে মাদারীপুরে নারী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় মহিলা সংস্থা ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। সমাবেশে নারীর ক্ষমতায়ন, যৌতুক নিরোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি উন্নত সমাজ গঠনে গুজব ও মাদক প্রতিরোধে নারীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। প্রায় দেড় শতাধিক নারীর অংশগ্রহণে সভাটি সমাপ্ত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন