সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাঁজাসহ ফয়সল আহমদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (দোহাল) এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফয়সল আহমদ ওই এলাকার ওয়ারিছ আলীর ছেলে। তার বির”দ্ধে মাদক-সংক্রান্ত আরও ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সলের বসতঘর তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন