ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরীক্ষা বাতিল

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:১৫ এএম

হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিদ্যুদ্বিভ্রাটের বিড়ম্বনায় কৃষি অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১-এর ফাইনাল পরীক্ষা মাঝপথেই বাতিল করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় একাডেমিক ভবন-২-এ পরীক্ষাটি শুরু হয়।

তবে পরীক্ষা শুরুর মাত্র আধা ঘণ্টার মাথায় প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ চলে গেলে পুরো কেন্দ্র অন্ধকারে নিমজ্জিত হয়। বিকল্প কোনো আলোর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পরীক্ষাকক্ষে অলস বসে থাকেন। পরে পুনরায় বিদ্যুৎ এলেও কিছুক্ষণের মধ্যে তা আবার চলে যায়। এ সময় মোমবাতি বা জেনারেটরের কোনো ব্যবস্থা না থাকায় বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারিত পরীক্ষাটি শেষ করা সম্ভব হয়নি। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান বাহাদুর জানান, পরীক্ষাটি বাতিল করে ঈদের পরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।