মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেনÑ ইউএনও আনোয়ার হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান গাংনী উপজেলার ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

