ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবকের মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:১২ এএম

নাটোরের বাগাতিপাড়ায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আসাদুজ্জামান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান একই উপজেলার মাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী মুন্তাজ জানান, বিকেল পৌনে ৫টার দিকে আসাদুজ্জামানকে রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের বাবা আশরাফ আলী জানান, তার ছেলে একই ইউনিয়নের রামপাড়া গ্রামে তার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করছিল। সেখান থেকে সে আগেই চলে আসে। পরে তিনি বাড়ি ফেরার পথে দুর্ঘটনার খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।