ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শব্দদূষণবিরোধী অভিযান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:৪১ এএম

পাবনা জেলা শহর ও আশপাশ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস মোড় এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটটি নিষিদ্ধ হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমেল মিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মমিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষা ও শব্দদূষণ মুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।