× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরায় পশুচিকিৎসক নিখোঁজ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:০৭ এএম

সাতক্ষীরায় পশুচিকিৎসক নিখোঁজ  ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরার শ্যামনগরে ডা. অনিমেষ পরামান্য (৪২) নামে এক পল্লি পশুচিকিৎসক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। এই ঘটনায় ওই চিকিৎসকের পরিবারসহ পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

নিখোঁজ ডা. অনিমেষ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা। তার ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত শনিবার সকালে প্রতিদিনের মতো গবাদি পশুর চিকিৎসার কাজে বাড়ি থেকে বের হন অনিমেষ। কিন্তু দিন গড়িয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রিয়নাথ পরামান্য অভিযোগ করেন, শনিবার রাতেই অনিমেষের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তার স্ত্রী সবিতা পরামান্যের কাছে একটি কল আসে। ফোনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি অনিমেষ তাদের কবজায় আছে বলে জানায় এবং তাকে জীবিত ফিরে পেতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য বাদী হয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল রোববার সকালে শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এরই মধ্যে পুলিশ বৈশখালী এলাকায় ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, মুক্তিপণ দাবির বিষয়টি মাথায় রেখে আধুনিক প্রযুক্তির সহায়তায় নিখোঁজ চিকিৎসকের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!