সাজানো অপহরণ মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে তিন যুগ পর চার ব্যক্তিকে ১০ বছর করে কারাদ- দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- কাশেম আলী, আকবর আলী, আছের উদ্দিন ও বছিরুন্নেছা। মামলা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে শাহজাদপুরে একটি মারামারির জেরে আরমান নামে এক যুবককে লুকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা করেন তার বাবা। ওই মামলায় চারজন ১০ বছর করে কারাদ- ভোগ করেন। সাজা শেষে তারা আরমানকে খুঁজতে থাকেন এবং ২০০৯ সালে তাকে জীবিত খুঁজে পান। এরপর ভুক্তভোগী বাবু ম-ল বাদী হয়ে মামলা করলে আদালত মিথ্যা সাক্ষ্যদানকারী চারজনকে কারাদ- ও ১০ হাজার টাকা করে অর্থদ- দেন।

