ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:৫৬ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার পারকরফা জালালিয়া মাদ্রাসার অফিস সহকারী এবং ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আব্দুল গাফ্ফার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৯টার দিকে বিনয় কৃষ্ণ বিশ্বাস বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল পারকরফা জালালিয়া মাদ্রাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।