নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৭তম কাউন্সিলের সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এ ছাড়া ফ্যাকাল্টি সদস্যদের উচ্চশিক্ষায় ভর্তির আবেদন এবং উইন্টার-২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেটের অনুমোদনের জন্য সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ অভ্যন্তরীণ ও বিদেশের পদাতিক ডিভিশনের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে যুক্ত ছিলেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সমন্বিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

