ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাস্থ্যকেন্দ্রে চুরি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৪০ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে জানালার গ্রিল কেটে চোরচক্র পানির মোটর, গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে কেন্দ্রটির স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। চুরির কারণে কেন্দ্রটির স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে পানির মোটর ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেবাগ্রহীতারা দুর্ভোগে পড়েছেন। এ কারণে দ্রুত বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপন এবং স্বাস্থ্যকেন্দ্রটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, জনবল সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে। দ্রুত নিরাপত্তা ও জনবল পদায়ন প্রয়োজন।