ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অংশগ্রহণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস। এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও জেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল্লাহ কলমসহ অন্যরা। বক্তারা বলেন, সন্তানের চরিত্র গঠন ও ভবিষ্যৎ সাফল্যে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কি না, সময়মতো বাড়ি ফিরছে কি না, কার সঙ্গে মিশছে, এবং মোবাইল ফোন কীভাবে ব্যবহার করছেÑ এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখা প্রয়োজন।

