আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ অন্যান্য কর্মকর্তারা।

