× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাকা সড়কের অভাবে চরম দুর্ভোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:২০ এএম

পাকা সড়কের অভাবে  চরম দুর্ভোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের কৈজুরী গ্রামের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে একটি পাকা সড়কের অপেক্ষায় রয়েছেন। বারবার জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও এখনো সড়কটি বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু সড়কের কোনো উন্নয়ন হয়নি। বর্ষাকালে রাস্তাটি কাদায় পরিণত হয়ে চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যা হচ্ছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি কৈজুরী থেকে কমলপুর এলাকার সংযোগ রক্ষা করে। উভয় প্রান্তে পাকা সড়ক থাকলেও মাঝের অংশটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ জানান, সড়কটি পাকা করার দাবিতে তারা একাধিকবার মানববন্ধন করেছেন। কিন্তু এখনো কোনো প্রকল্প অনুমোদন হয়নি। তার ভাষায়, ‘অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা এই রাস্তা দিয়ে চলতে পারে না, প্রতিদিনই ভোগান্তি পোহাতে হয়।’ আরেক বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘অনেক জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কেউই কাজ করেনি। আমরা চাই দ্রুত সড়কটি পাকা করা হোক।’ সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মাদ অনিক ইসলাম বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, গ্রামবাসীরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!