সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম। আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, অপরাধীদোর কোন পরিচয় নেই, পুলিশ বিভাগে যারা অপরাধ করবে পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করব। জনগণের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হবে। সমাজে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, চাঁদাবাজি না হয়, সেগুলো নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের পক্ষ থেকে। তিনি আরও বলেন, আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অনলাইন জুয়া ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।

