বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে কারাদ- ও অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম। এ সময় দুপচাঁচিয়া থানা পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে গাঁজা সেবনের অভিযোগে পুরাতন বাজার এলাকার মৃত রাম বিলাশের ছেলে রুপলাল (৪৭)-কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- প্রদান করেন। রোববার সকালে দ-প্রাপ্ত আসামিকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

