ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৬:২২ এএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাজিম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ধানকুন্টি গ্রামের সরাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু তাজিম রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। সংঘর্ষে সে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।