সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাস, নিরাপদ পুষ্টি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ফলিত পুষ্টিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। জানা যায়, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বারটানের আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সাদ্দাম হোসেন।

