ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদ উপহার বিতরণ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৩৬ এএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২৭ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. কামরুল হাসান। উপহারের প্রতিটি প্যাকেটে ছিল পোলার চাল, সেমাই, গুঁড়া দুধ, সুজি, নুডলস, সয়াবিন তেল ও চিনি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. জেসমিন নাহার, উপজেলা প্রশিক্ষিকা মুমতাহেনা মোস্তারীসহ অন্যান্য কর্মকর্তারা। সার্কেল অ্যাডজুট্যান্ট মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে বিভিন্ন পদবির ভাতাভোগী লিডার ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ তৃণমূল পর্যায়ের সদস্যদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।