কুষ্টিয়ায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই বৃদ্ধ ও বৃদ্ধা একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাঁদের সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

