নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত স্যাটেলাইট টেলিভিশন, জাতীয় দৈনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘রূপগঞ্জ টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পূর্বাচলের সমু মার্কেট এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে দেশ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহ্বায়ক এবং নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মাহবুব আলম প্রিয়কে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেনÑ আতাউর রহমান সানী, এনামুল হক, রিপন মিয়া, সাজিদুর রহমান এবং মো. রাকিবুল ইসলাম। কালের কণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদের সভাপতিত্বে এ সময় যমুনা টিভির জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রিয়াজ হোসেনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

