× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৭:০৮ এএম

ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর ও তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ এবং হেলপারকে আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তিরা হলেনÑ ঘোড়াঘাট উপজেলার নূরপুর এলাকার আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির কাইয়ুম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহী মারা যান। পরে স্থানীয়রা আহত বাকি দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারাও মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!