ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পণ্য-মাদক জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:০৭ এএম

কুড়িগ্রাম সীমান্তে গত এক মাসে এক কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৬৪৯ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে ২২ বিজিবি। এসব ঘটনায় জড়িত পাঁচজন কারবারিকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি জানায়, মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’নীতি অনুসরণ করে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।