ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধর্ষণের পর হত্যা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:০৭ এএম

লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত স্বপ্না ওই এলাকার আবুল কালামের স্ত্রী। পুলিশ ও স্বজনরা জানান, সকালে স্বপ্না বেগম ঘুম থেকে উঠতে দেরি করায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনরা। এ সময় তাকে বিবস্ত্র ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। শোবার খাটটি ভাঙা ছিল এবং তার নাক দিয়ে রক্ত ঝরছিল। স্বজনদের অভিযোগ, রাতে তাকে গণধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে ধর্ষণ ও হত্যাকা- মনে হচ্ছে।