ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাচারকারী গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:০৯ এএম

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে ৩৫৫ বস্তা সিমেন্ট ও ফিশিং বোটসহ ৯ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গত শনিবার বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৩৫৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করেছে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।