আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্সের অভিভাবকত্বে পরিচালিত যুব সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রোটারেক্টর আহমদ উল্লাহ আরফাত প্রেসিডেন্ট এবং রোটারেক্টর তৌফিকুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। আহমদ উল্লাহ আরফাত ২০২২ সালে এবং তৌফিকুল ইসলাম ২০২৩ সালে এই ক্লাবে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন রোটারি বর্ষে পরিচালনা পর্ষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন শেষে তারা ক্লাবের ৭ম সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন। আগামী ১ জুলাই নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

