উল্লাপাড়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুস সালাম। এই ইউনিয়নের ২ হাজার ৯৬৯ জন দুস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উল্লাপাড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. খাইরুল বাশার, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মালেক, ইউপি সচিব রাফিজুল ইসলাম, জামায়াত নেতা ইকবাল হোসেন, ইউপি সদস্য মানিক রতন, আব্দুল মান্নান প্রমুখ।

