ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় এলাকায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে হরিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই এটি হত্যাকা- হতে পারে বলে ধারণা করছেন। হরিপুর থানার ওসি আবদুল হাকিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

