ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৬:২১ এএম

‘একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এই প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশে বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. রাজু আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীবের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ি কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করা হয়। পুলিশ সুপার তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন। এ সময় তিনি বিদায়ি কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।