সারা দেশের মতো নেত্রকোনাতেও বিডি ক্লিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিডি ক্লিন নেত্রকোনা জেলা শাখা। কর্মসূচিতে সংগঠনের ১০ জন সদস্য ১০টি প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সচেতনতামূলক সেøাগান প্রদর্শন করেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিলÑ ‘ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই’, ‘পরিচ্ছন্ন মানসিকতার মানুষ চাই’, ‘মানুষের প্রতি মানুষের সম্মান চাই’, ‘মানবিক বাংলাদেশ চাই’, ‘দায়িত্বশীল বাংলাদেশ চাই’, ‘হর্নমুক্ত বাংলাদেশ চাই’, ‘প্রতিহিংসামুক্ত বাংলাদেশ চাই’, ‘ভালোবাসায় সমৃদ্ধ বাংলাদেশ চাই’, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ চাই’ এবং ‘৩ জুন পরিচ্ছন্ন দিবস চাই’।

