ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পিটিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫২ এএম

পটুয়াখালীর বাউফলে জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রবিন হালদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিন হালদারের সঙ্গে প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে রবিন হালদার বাড়ির পাশে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় রবিন হালদারকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী ঠাকুর রানী (৪০) ও ছেলে রনি (২০) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হালদারকে মৃত ঘোষণা করেন।