চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া ফুলতলী বেড়িবাঁধসংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফুচকা-চটপটির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রসৈকতের বিচ এলাকায় ওয়াহেদ আলী (৩৫) নামে এক ব্যক্তির টিনশেড নির্মিত ফুচকা-চটপটি ও ঝাল বিতানের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুনের উৎপত্তি হয়। পরে আগুনের তীব্রতা বেড়ে সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন