× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:০৮ এএম

যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর মিন্টু খান (৪৫) নামে এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে উপজেলার কাউনটার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিন্টু খান উপজেলার আমুয়াবাইদ গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা মজিদ মাস্টারের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক কর্মী এবং স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিন্টু খান নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, বুধবার গভীর রাতে কাউনটার বিল থেকে মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!