× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যুবকের মরদেহ উদ্ধার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:০৯ এএম

যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার সংলগ্ন একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরঘাটে একটি লুঙ্গি, গেঞ্জি ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে তারা খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আরিফ হোসেন তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ভ্রাম্যমাণ দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ কারণে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।

রূপালী বাংলাদেশ

Link copied!