× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:১৩ এএম

সীমান্তে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:১৩ এএম

সীমান্তে বালুদস্যুদের হামলায় বিট  কর্মকর্তা ও বনরক্ষী আহত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালুদস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার নকশী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)। আহত অবস্থায় তাদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ও বন বিভাগের সূত্রে জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল ওই দুই বন কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলার পর স্থানীয়রা ও বন বিভাগের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা করিম মিয়া জানান, বুধবার ভোরে গজনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বালুর গাড়ি আটক করেন বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে রেঞ্জ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং বালুর গাড়ি ও চালককে আটক করে রাংটিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কায় পরে ঝিনাইগাতী থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আটক চালক ও বালুর গাড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, ওই ঘটনার জের ধরে রাতের দিকে বালুদস্যুরা সংঘবদ্ধভাবে বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, ‘আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!