বরিশালের গৌরনদীতে জাল দলিল দিয়ে জমির নামজারি করার চেষ্টার অভিযোগে দুলাল বেপারী (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন। দ-প্রাপ্ত দুলাল উপজেলার জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে জাল দলিল দিয়ে নামজারির আবেদন করেন। জালিয়াতি ধরা পড়লে সইমোহর চাওয়া হয়। বৃহস্পতিবার গণশুনানির সময় তিনি নতুন আরেকটি ভুয়া সইমোহর নিয়ে জোরজবরদস্তি শুরু করেন। পরে সরকারি কাজে বাধা ও জালিয়াতির দায়ে তাকে কারাদ- দেওয়া হয়। তবে অন্যায়ভাবে সাজা দেওয়ার দাবি করে দুলাল জানান, ফুফুর কাছ থেকে কেনা জমির নামজারি করতে এসেছিলেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন